দোকানে দুঃসাহসিক চুরি - The News Lion

দোকানে দুঃসাহসিক চুরি




দি নিউজ লায়ন ;   গ্রামের প্রতিষ্ঠিত ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ালো শনিবার লালগোলার নাটাতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় এলাকার প্রতিষ্ঠিত হার্ডওয়্যার ব্যবসায়ী কাবাতুল্লাহ ওর দোকানে সাটার ভেঙে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।


 দোকান খুলতে আশার মুখে এই ঘটনা নজরে পড়তেই ব্যাপক উত্তেজনা ছড়ায়। দোকান মালিক জানাই দুষ্কৃতীরা দোকানের বহুমূল্যবান হার্ডওয়ার এর যন্ত্রাংশ যার মধ্যে নামিদামি কোম্পানির মোটর থেকে শুরু করে, লোহার রড, পাইপলাইনের বিভিন্ন প্রকারের জিনিস নিয়ে চম্পট দিয়েছে। সব মিলিয়ে প্রায় ৩লাখ টাকার অধিক চুরি হয়েছে বলেই জানায় দোকান মালিক। পুরো ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার না হওয়ায় আতঙ্ক দেখা দিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.